Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমিরাতে আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা

BN DESK
10 October 2025, 02:16 AM পড়তে ১ মিনিট
আমিরাতে আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শেষ হলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের হোম সিরিজ এটি। আবুধাবি বা শারজায় হতে পারে খেলা। 

২০২৪ সালে স্লট না পাওয়া এফটিপির এ সিরিজ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলার আগে আফগানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটি খেলার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। এতে করে টি২০ বিশ্বকাপের দারুণ একটি প্রস্তুতি হয়ে যাবে। ওয়ানডে সিরিজ রাখা হলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকবে। তবে ৫০ ওভারের সিরিজ খেলার সম্ভাবনা কম। কারণ অক্টোবরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। 

টি২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত থাকায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠেয় সিরিজে জয়-পরাজয়ে প্রভাব ফেলবে না। সে কারণে নিজেদের মধ্যে তিন বা পাঁচ ম্যাচের সিরিজ খেলতে পারে দুই দল। তবে ওয়ানডে সিরিজ হলে মন্দ হতো না বলে জানান একাধিক ক্রিকেটার। কারণ ৫০ ওভারের ক্রিকেটে দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিয়মিত ম্যাচ খেলার প্রয়োজনীয়তা দেখেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত নভেম্বরে শারজায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আমিরাতে আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার