Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

BN DESK
09 October 2025, 09:36 PM পড়তে ১ মিনিট
আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছেন লিটন দাসরা। লিটন জানিয়েছেন, টস জিতলে তিনিও শুরুতে ব্যাটিংয়ের পথেই হাঁটতেন। কারণ শুরুতে উইকেট ভালো থাকায় ভালো রান তুলতে পারলে দ্বিতীয় ইনিংসে তা আটকানো সুবিধা হবে। লিটনের মতে, দ্বিতীয় ইনিংসে উইকেট ধীর হয়ে যাবে।

আরব আমিরাতের অধিনায়ক ওয়াসেম জানিয়েছেন, তারা বাংলাদেশ দলকে ১৪০-১৫০ রানের মধ্যে আটকে রাখতে চান। ওয়াসেমের বিশ্বাস, চার থেকে পাঁচ মাস শারজাহর উইকেটে কোন খেলা না হওয়ায় ফ্রেশ উইকেটে শুরুতে বোলাররা সুবিধা পাবে।

বাংলাদেশ সিরিজের প্রথম এই টি-২০ ম্যাচে সৌম্য সরকারকে একাদশে রাখেনি। ওপেনিংয়ে পারভেজ ইমনকে সুযোগ দেওয়া হয়েছে। তার সঙ্গে আছেন তানজিদ তামিম। বোলিং আক্রমণে মুস্তাফিজ ও হাসান মাহমুদের সঙ্গে তানজিম সাকিবকে রাখা হয়েছে। দুবাই বিমানবন্দরে তিন রাত আটকে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন নেই একাদশে। সুযোগ পেয়েছেন বাঁ-হাতি তানভীর ইসলাম।

বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, তানজিম সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।

সংযুক্ত আরব আমিরাত একাদশ : মোহাম্মেদ ওয়াসেম, মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরেশার, সঞ্জিত শর্মা, মোহাম্মদ জুহাইব, মতিউল্লাহ, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াদউল্লাহ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার