Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আরো এক মোসাদ কর্মীর ফাঁসি দিলো ইরান

BN DESK
10 October 2025, 09:39 PM পড়তে ১ মিনিট
আরো এক মোসাদ কর্মীর ফাঁসি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ’র সঙ্গে সহযোগিতার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামে বন্দিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

শায়েস্তেহকে ২০২৩ সালের শেষের দিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাসনিম তাকে ‘মোসাদের সঙ্গে সংযুক্ত একটি সাইবার-টিমের প্রধান’ হিসেবে বর্ণনা করেছিলেন। ইসরায়েলকে ‘গোয়েন্দা সহযোগিতা’ দেওয়ার অভিযোগে ইরান তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানের বিচার বিভাগ বিষয়ক সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, ‘তিনি সজ্ঞানে ইহুদি রাষ্ট্রের সন্ত্রাসী-গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করেছেন।’

বিচার বিভাগ আরো দাবি করেছে, মাহদাভি শায়েস্তেহ ছিলেন ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর ভার্চুয়াল সহযোগী। এর আগে গতকাল রবিবার আরেকজন ব্যক্তি মজিদ মোসাইবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইসফাহান আদালতে ‘বিদেশি শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির মাধ্যমে যুদ্ধ ও বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টির’ অভিযোগে দোষী সাব্যস্ত করে সঙ্গে সঙ্গেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র : টাইমস অব ইসরায়েল

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

আরো এক মোসাদ কর্মীর ফাঁসি দিলো ইরান

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার