Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আর্থিক সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ড; ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন  

BN DESK
03 September 2026, 09:32 PM পড়তে ১ মিনিট
আর্থিক সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ড; ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন  

স্পোর্টস ডেস্ক: আর্থিক সংকটে পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ‘অর্ধেক’ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে প্রচুর অর্থ খরচ করেছে পিসিবি।  খরচ বাঁচাতে দেশটির ঘরোয়া ন্যাশনাল টি-২০ কাপের ম্যাচ ফি ৯০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। 

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য তিনটি স্টেডিয়ামে সংস্কার কাজ করেছে, ঢেলে সাজিয়েছে। যে কারণে অনেক অর্থ খরচ করতে হয়েছে তাদের। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান অংশে তেমন দর্শক না আসায়, ভালো স্পন্সরশিপ না পাওয়ায় ও পাকিস্তানের পারফরম্যান্স খারাপ হওয়ায় প্রত্যাশা মতো রেভিনিউ অর্জন করতে পারেনি পিসিবি।  যে কারণে আর্থিক সংকটে পড়ে গেছে বোর্ডটি।

ন্যাশনাল টি-২০ কাপে খেলা ঘরোয়া ক্রিকেটারদের বেতন ৯০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। এতে করে আগে যে ক্রিকেটার ম্যাচ প্রতি ফি বাবদ ৪০ হাজার পাকিস্তানি রুপি পেতেন, তিনি এবার মাত্র ১০ হাজার পাকিস্তানি রুপি পাবেন। রিজার্ভ ক্রিকেটাররা পাবেন মাত্র ৫ হাজার পাকিস্তানি রুপি। 

পাকিস্তান ১৬ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে। ১৪ মার্চ থেকে শুরু হওয়া টি-২০ কাপে ওই দলের বাইরে থাকা ক্রিকেটারদের খেলার কথা ছিল। পাকিস্তান সফরে না থাকা বাবর আজম, নাসিম শাহর টি-২০ লিগ খেলার কথা ছিল। কিন্তু পাকিস্তানের সংবাদ মাধ্যম দাবি করেছে, পারিশ্রমিক কম হওয়ায় বাবর, নাসিম, রিজওয়ান এই টুর্নামেন্টে খেলবেন না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আর্থিক সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ড; ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন  

B
BN DESK | 12 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার