Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আলুর বস্তায় ৯ কেজি গাঁজা উদ্ধার

BN DESK
03 September 2026, 02:53 PM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছিনাই গেট এলাকায় মঞ্জু মিয়ার আলুর গোডাউন মেসার্স মোশারফ ট্রেডার্স থেকে শ্রমিকরা (কুলি) আলুর বস্তা বের করার সময় একটি বস্তার ভেতরে সন্দেহজনক গোলাপী রঙের প্লাস্টিকের প্যাকেট দেখতে পান।

বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক মনে হলে তারা স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন।খবর পেয়ে রাজারহাট থানার এসআই এরশাদের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক প্যাকেটটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্যাকেটের ভেতরে প্রায় ৯ কেজি গাঁজা রয়েছে।

এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আলুর বস্তায় লুকিয়ে এসব বাইরে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

আলুর বস্তায় ৯ কেজি গাঁজা উদ্ধার

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার