Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ ঘোষণা

BN DESK
10 October 2025, 07:54 PM পড়তে ১ মিনিট
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ ঘোষণা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী ২৮ জুন 'মার্চ টু এনবিআর কর্মসূচি' পালন করবে তারা। এর সঙ্গে চলমান 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচিও চলবে।

আজ বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার থেকে  কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দফতরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ।

সরকারের সঙ্গে বিগত সময়ের আলোচনার অভিজ্ঞতা সুখকর নয় জানিয়ে সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, অর্থ উপদেষ্টা আগামীকাল (২৬ জুন) বিকাল ৫টায় বিসিএস (কর) ও সিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের তার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে আমরা এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছি।

কর্মসূচি পালনকারী এনবিআর ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি এ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় এ আলোচনায় তারা অংশগ্রহণ করবে না বলে জানান তারা।

তাদের চলমান দাবিতে আগামী ২৮ জুন (শনিবার) লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ ঘোষণা

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার