Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আলোচিত ‘নয়ন বন্ড-মিন্নি’ কাহিনীর ৬ বছর আজ

BN DESK
10 October 2025, 07:12 PM পড়তে ১ মিনিট
আলোচিত ‘নয়ন বন্ড-মিন্নি’ কাহিনীর ৬ বছর আজ

অনলাইন ডেস্ক: বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ছয় বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের ২৬ জুন শহরের সরকারি কলেজের মূল ফটকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় শাহনেওয়াজ রিফাত শরীফকে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এরপর রায় অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানো হয়। তবে এখনো উচ্চ আদালতের অনুমোদন না মেলায় রায় কার্যকরের প্রক্রিয়া ঝুলে আছে।

২০১৯ সালের ২৬ জুন কলেজগেট এলাকায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাতের ওপর হামলা চালানো হয়। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলেই মৃত্যু হয় তার। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বরগুনা থানায় মামলা করেন। এই মামলার প্রধান আসামি ছিলেন নয়ন বন্ড, যিনি পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।এই মামলায় তদন্ত করছিলেন তৎকালীন বরগুনা থানার ওসি মো. হুমায়ুন কবির। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন।

মিন্নিকে দণ্ডাদেশের পর গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার মুক্তির জন্য হাইকোর্টে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিন্নির বাবা। এদিকে রায় কার্যকরের অপেক্ষায় নিহত রিফাত শরীফের পরিবার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

আলোচিত ‘নয়ন বন্ড-মিন্নি’ কাহিনীর ৬ বছর আজ

B
BN DESK | 26 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার