Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইংল্যান্ডের কাছে হেরে সেমির যে সমীকরণের সামনে পাকিস্তান

BN DESK
03 September 2026, 09:57 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই পাকিস্তানের। শেষ ম্যাচে জিতলেও সেমিফাইনালে যাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।

ইংলিশদের কাছে শেষ ওভারে ২ উইকেটের হারের পর পাকিস্তানের এখন হিসাব কষতে হবে। চোখ রাখতে হবে অন্যদের ম্যাচেও। সেটা যদি পক্ষে না আসে, তাহলে শেষ ম্যাচ জিতলেও আর লাভ নেই। ২০০৯ সালের চ্যাম্পিয়নদের হাতে এখন আছে ১ পয়েন্ট। সুপার এইটের শুরুর ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচের একটি পয়েন্টই এখনও সেমিফাইনালের আশা দেখাচ্ছে তাদেরকে। শেষ চারে যেতে হলে নিউজিল্যান্ডের অমঙ্গলের প্রার্থনায় বসে যেতে হবে পাকিস্তানকে। তাদের প্রধান বাধা এখন ওই কিউইরাই। 

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাকি তাদের। সেই দুই ম্যাচের দুটিতেই যদি কিউইরা জেতে, তাহলে শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে তারাই যাবে। আর যদি তারা দুটি ম্যাচেই হারে, তখন পাকিস্তানের আশা টিকে থাকবে। সেক্ষেত্রে তাদের শ্রীলঙ্কা ম্যাচটা হয়ে যাবে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল। ম্যাচে যে জিতবে, সেই দলই যাবে সেমিফাইনালে। 

নিউজিল্যান্ড এক ম্যাচ জিতলেও আশা থাকবে পাকিস্তানের। সেক্ষেত্রে সামনে চলে আসবে নেট রান রেটের মারপ্যাঁচ। ৫ বল হাতে রেখে হারার ফলে খুব একটা মন্দও নেই তাদের অবস্থান। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ইংল্যান্ডের কাছে হেরে সেমির যে সমীকরণের সামনে পাকিস্তান

B
BN DESK | 25 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার