Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইংল্যান্ডের জয়ে সেমির স্বপ্ন দেখছে পাকিস্তান

BN DESK
03 September 2026, 09:59 AM পড়তে ১ মিনিট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ টুতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাদের এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল পাকিস্তান। অন্য দিকে এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

সে ম্যাচে জয়ের বিকল্প নেই। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের হিসাবেও। সবকিছু মিললেই কেবল ইংল্যান্ডের সঙ্গে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। একই আশা নিয়ে অপেক্ষায় আছে নিউজিল্যান্ডও।

কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৭ উইকেটে ১৫৯ রান। জবাবে ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ৫৮ রানেই হারায় ৪ উইকেট। ম্যাচ তখন কিউইদের দিকেই হেলে পড়েছিল।

কিন্তু শেষ দিকে দৃশ্যপট পাল্টে দেন উইল জ্যাকস ও রেহান আহমেদ। সপ্তম উইকেটে মাত্র ১৬ বলে অবিচ্ছিন্ন ৪৪ রানের ঝড়ো জুটি গড়ে ম্যাচটা বের করে আনেন তারা। জ্যাকস খেলেন ১৮ বলে ৩২ রানের ইনিংস, আর রেহান অপরাজিত থাকেন ৭ বলে ১৯ রান করে। টম ব্যান্টনের ৩৩ ও হ্যারি ব্রুকের ২৬ রানও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে নিউজিল্যান্ডের দুই ওপেনার ভালো শুরু করলেও মিডল ওভারে ধারাবাহিকতা ছিল না।

কেউই ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৩৯ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ নেন দুটি করে উইকেট। একটি উইকেট শিকার করেন লিয়াম ডসন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ইংল্যান্ডের জয়ে সেমির স্বপ্ন দেখছে পাকিস্তান

B
BN DESK | 28 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার