Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শরিফুল

BN DESK
03 September 2026, 10:49 PM পড়তে ১ মিনিট
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শরিফুল

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল নিজেই। টি-টোয়েন্টি ব্লাস্টে তাকে দলে ভেড়াতে চায় এসেক্স। যদিও সেটি এখনও প্রস্তাবনার পর্যায়ে। কারণ টুর্নামেন্টটি খেলতে হলে বিসিবি’র অনুমোদন কিংবা অনাপত্তিপত্র (এনওসি) লাগবে শরিফুলের।

ইংলিশ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসেক্সের প্রস্তাব পাওয়ার বিষয়ে শরিফুল জানিয়েছেন, ‘এমন প্রস্তাব এসেছে। ওরা এনওসি’র জন্য চিঠি পাঠাবে। সেটি হাতে পেলে বিসিবি’র কাছে আবেদন করব। এরপরই উনারাই সিদ্ধান্ত নেবে, দেখা যাক কী হয়।’

টি-টোয়েন্টি ব্লাসের আসন্ন মৌসুম শুরু হবে আগামী ২৯ মে থেকে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট। যেখানে ১৬টি দলকে উত্তর-দক্ষিণ দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এসেক্স রয়েছে টুর্নামেন্টটির দক্ষিণ গ্রুপে। প্রতিটি দল গ্রুপপর্বে ১৪টি করে ম্যাচ খেলবে। উল্লেখ্য, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি শরিফুলের। তবে তার সামর্থ্য কারো অজানা নয়। চলতি বিপিএলে চিটাগাং কিংসের হয়ে ১০ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শরিফুল

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার