Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইতিহাস গড়ে সাকিবের পাশে নবি 

BN DESK
01 September 2026, 06:14 PM পড়তে ১ মিনিট
ইতিহাস গড়ে সাকিবের পাশে নবি 

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ফরম্যাটটিতে ১০০০ রান এবং ১০০ উইকেটের বিশ্বরেকর্ড গড়েছিলেন। এতদিন ওই কীর্তিতে বাংলাদেশের সাবেক অধিনায়কের পাশে আর কারও নাম ছিল না। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেই রেকর্ডে নাম লেখালেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। 

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে গতকাল (মঙ্গলবার) পাকিস্তানকে ১৮ রানে হারিয়েছে আফগানিস্তান। যেখানে মোহাম্মদ নবি ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ২ উইকেট শিকার করেন। যদিও ব্যাট হাতে এদিন কিছু করতে পারেননি অভিজ্ঞ এই তারকা। তবে তার প্রয়োজন ছিল একটি উইকেট। ২ শিকারে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবির বর্তমান উইকেটসংখ্যা ১০১। যদিও ব্যাট হাতে আগেই দুই হাজার রান পেরিয়েছিলেন ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার। কালকের ম্যাচ শেষে জাতীয় দলের জার্সিতে নবির রান ২২৪৬, উইকেট ১০১টি। বল-ব্যাটে যৌথ এই কীর্তি গড়তে ১৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন নবি। অন্যদিকে, অবসরের আগে সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট শিকার করেছেন।

এদিকে, আফগানিস্তান জাতীয় দলের হয়ে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন নবি। তার চেয়ে কম ম্যাচ (৯৮) খেলে ১৬৫ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন রশিদ। দু’দিন আগেই এই লেগস্পিন অলরাউন্ডার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছিলেন। ওই তালিকায় এরপর যথাক্রমে আছেন-টিম সাউদি (১৬৪), ইশ সোধি (১৫০), সাকিব (১৪৯) ও মুস্তাফিজুর রহমান (১৪২)। 

সাকিবের পর একমাত্র ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখানোর দিনে নবির উদযাপন দ্বিগুণ হয়েছে আফগানিস্তানের জয়ে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তারা ১৫৯ রান সংগ্রহ করে। তাদের প্রায় পুরো রানই এসেছে দুই ওপেনার সেদিকউল্লাহ অটল (৬৪) ও ইব্রাহিম জাদরানের (৬৫) ব্যাটে। বিপরীতে পাকিস্তান লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তাদের পক্ষে সর্বোচ্চ রান করেন দশম ব্যাটার হারিস রউফ (৩৪)। ৯ উইকেটে পাকিস্তানের লড়াই থামে ১৫১ রানে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ইতিহাস গড়ে সাকিবের পাশে নবি 

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার