Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইমরুলের বিদায়ী ম্যাচে সম্মান জানালেন তামিম-আশরাফুল-নান্নু

BN DESK
03 September 2026, 08:10 PM পড়তে ১ মিনিট
ইমরুলের বিদায়ী ম্যাচে সম্মান জানালেন তামিম-আশরাফুল-নান্নু

স্পোর্টস ডেস্ক : ফেসবুকে এক ভিডিও বার্তায় টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমরুল কায়েস। খুলনা বিভাগের জার্সিতে সেই বিদায়ী ম্যাচ ছিল আজ শনিবার। 

মিরপুর শের-ই বাংলায় ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে ইমরুল ফিরেন ১৬ রানে। পরে দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির সময় ইমরুলকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল ও সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।এর আগে গত বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ‘১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন ইমরুল। আর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন গত ২০১৯ সালে ভারতের বিপক্ষে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন ইমরুল। যেখানে তার রান ১৭৯৭। সেঞ্চুরি ৩টি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ইমরুলের বিদায়ী ম্যাচে সম্মান জানালেন তামিম-আশরাফুল-নান্নু

B
BN DESK | 16 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার