Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানের আরেক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

BN DESK
10 October 2025, 11:41 AM পড়তে ১ মিনিট
ইরানের আরেক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় ইরানের একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি। নিহত বিজ্ঞানীর নাম সেদিগি সাবের। রাজধানী তেহরানের কেন্দ্রে ফেরদৌসি ও ভালি আসর সড়কের কাছে চালানো হামলায় নিহত হন তিনি। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে প্রেস টিভি দাবি করে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে।

গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালাচ্ছে। এর ফলে একাধিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ঘটনার পর তেহরানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।এর আগে, আজই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। প্রাথমিকভাবে এ যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্পের এ ঘোষণার পরও ইসরায়েলে হামলা করেছে ইরান। মঙ্গলবার সকালের হামলায় এখন পর্যন্ত চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আইডিএফ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ইরানের আরেক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার