Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানের হামলার সময় মাঝআকাশে আটকা ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী

BN DESK
07 October 2025, 03:59 PM পড়তে ১ মিনিট
ইরানের হামলার সময় মাঝআকাশে আটকা ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম কাতার সফরে যাচ্ছিলেন। তাকে বহনকারী উড়োজাহাজটি ছিল মাঝআকাশে। হঠাৎ কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেয় কাতার। এ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন লেবাননের প্রধানমন্ত্রীও।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে হতাহতের ঘটনা না ঘটলেও মধ্যপ্রাচ্যজুড়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। শুধু কাতার নয়, আশপাশের কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এসময় লেবাননের প্রধানমন্ত্রীর অনিশ্চয়তায় পড়ার বিষয়টি বিবিসিকে জানান দেশটির সরকারের একজন উপদেষ্টা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এখন বাহরাইনে আছেন।

যদিও পরবর্তী সময় কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। কুয়েত ও বাহরাইন আকাশসীমা খুলে দেওয়ার কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রমও এখন পুরোপুরি চালু রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ইরানের হামলার সময় মাঝআকাশে আটকা ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার