Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরান-ইসরাইল যুদ্ধে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়লেন বগুড়ার মুশফিকুর রহিম

BN DESK
06 September 2026, 02:24 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে তাই বিরাজ করছে অস্থিরতা। এমন বিপদেই আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরবে উমরাহ করতে গিয়েছেন তিনি। আজ ঢাকায় ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সমস্ত ফ্লাইট। 

যুদ্ধপরিস্থিতিতে এক ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন - আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমি ওমরা হজের জন্য মক্কায় এসেছি। আলহামদুলিল্লাহ, হজ শেষ করে আজ দুবাই (আমিরাত) হয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছি। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ই কে ০৮০৬ ফ্লাইটে যাত্রা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে এবং এখন আমি হাজার হাজার যাত্রী সহ জেদ্দা বিমানবন্দরে আছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহ জানেন আমরা কখন এবং কীভাবে অন্যান্য বাংলাদেশিদের সাথে ঢাকা যেতে পারব। দোয়া কামনা করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ইরান-ইসরাইল যুদ্ধে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়লেন বগুড়ার মুশফিকুর রহিম

B
BN DESK | 01 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার