Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরাইলি হামলায় ইরানের ১০ আইআরজিস’র সদস্য নিহত

BN DESK
10 October 2025, 05:19 AM পড়তে ১ মিনিট
ইসরাইলি হামলায় ইরানের ১০ আইআরজিস’র সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমপক্ষে ১০ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২২ জুন) দেশটির ইয়াজদ প্রদেশে ইসরাইলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসি’র বেশ কয়েকজন কর্মীও এ হামলায় আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা কত তা উল্লেখ করা হয়নি। তবে ইসরাইল বলছে, গত ১৩ জুন থেকে শুরু করা হামলায় ইরানের দুই ডজন সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

প্রসঙ্গত, শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো-ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ইসরাইলি হামলায় ইরানের ১০ আইআরজিস’র সদস্য নিহত

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার