Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসলামের বিশেষ খেদমতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : অধ্যাপক ডা. নান্নু এমপি

BN DESK
16 March 2024, 10:02 PM পড়তে ১ মিনিট
ইসলামের বিশেষ খেদমতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : অধ্যাপক ডা. নান্নু এমপি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার-৭ (গাবতলি-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু বলেছেন, দেশের সকল উপজেলায় মডেল মসজিদ নির্মাণের মধ্য দিয়ে ইসলামের জন্য বিশেষ খেদমত করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার অনুপ্রেরণায় সকল ভালো কাজে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। মসজিদ, মাদ্রাসাসহ যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে শরণাপন্ন হলে আমি সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকবো।

আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের গন্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া বায়তুস সালাম জামে মসজিদ ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আতরাব আলি ডাবলু’র সভাপতিত্বে এবং বগুড়া জেলা আওয়ামী লীগ সদস্য আলমগীর হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ.কে.এম আছাদুর রহমান দুলু।

আরও অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সদস্য কামরুজ্জামান মাসুদ, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি  মোরশেদুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার খান টিক্কা, মসজিদ কমিটির সভাপতি বাদল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, কোষাধ্যক্ষ মহসিন আলী, আবুল কালাম আজাদ, উপদেষ্টা মোফাজ্জল হোসেন তারা, সদস্য আশরাফ আলী, জরজিস হোসেন, আনোয়ার হোসেন, সেকেন্দার আলী,  সোহেল তানভীর, মোতাহার হোসেন মিজু প্রমুখ। সবশেষে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের রানা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ইসলামের বিশেষ খেদমতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : অধ্যাপক ডা. নান্নু এমপি

B
BN DESK | 16 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার