Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক পরিদর্শনে বগুড়ার ডিসি-এসপি

BN DESK
01 April 2024, 11:57 AM পড়তে ১ মিনিট
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক পরিদর্শনে বগুড়ার ডিসি-এসপি

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ঈদে উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সে বিষয়ে তৎপর বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। আজ রোববার (৩১ মার্চ) বগুড়ার শাজাহানপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী বাইপাস মোড়, মাঝিড়া বন্দর, আড়িয়া বাজার, নয়মাইলসহ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা, অটোরিকশা ও থ্রি হুইলার চালকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহারব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম রিপন, মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক পরিদর্শনে বগুড়ার ডিসি-এসপি

B
BN DESK | 31 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার