Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের দিন স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

BN DESK
10 October 2025, 02:20 AM পড়তে ১ মিনিট
ঈদের দিন স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

মফস্বল ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে হাসিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন ) বিকাল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর সহায়তায় লালমনিরহাট মিশন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী এমি খাতুনকে (২১) ধারালো ছুরি দিয়ে পিঠে আঘাত করে হত্যা করেন হাসিবুল। এরপরই তিনি পালিয়ে যান। পরে নিহতের বাবা একরামুল হক এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পাটগ্রাম থানা পলাতক আসামিকে ধরতে সমন্বিত অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। টানা অভিযানের অংশ হিসেবে সোমবার সেনাবাহিনীর টহলের সময় মিশন মোড় এলাকা থেকে হাসিবুলকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারের পর আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঈদের দিন স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার