Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

BN DESK
03 September 2026, 09:49 PM পড়তে ১ মিনিট
ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : এপ্রিল মাসের শুরুর দিকে অর্থাৎ ঈদের পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে সফর করবে জিম্বাবুয়ে। আফ্রিকার দেশটি দুই ভেন্যুতে খেলবে দুটি টেস্ট। আইসিসি’র ফিউচার ট্যুর প্লানিং অনুযায়ী ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও, সেই সিরিজটি দুই টেস্টে পরিবর্তিত হয়েছে। সাদা পোশাকের লড়াই বসতে পারে ঢাকার বাইরে। চট্টগ্রাম ও সিলেটে খেলা হওয়ার কথা। 

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সফর শুরু হবে সিলেটে। প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল থেকে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। চার বছর পর বাংলাদেশে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে টাইগারদের বিপক্ষে লড়েছিল দলটি। সেই সফরের একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। ২০২১ সালে হারারেতেও ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা শান্তদের সামনে আবারও জিম্বাবুয়ে। এই সিরিজের পর পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে শান্তরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

B
BN DESK | 03 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার