লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় সদর দপ্তর থেকে চালু হয়েছে বুড়িমারী এক্সপ্রেস ডেডিকেটেড-২ ট্রেন। আপাতত বুড়িমারী এক্সপ্রেস এর যাত্রীদের লালমনিহাট থেকে বুড়িমারী পৌঁছে দিয়ে রাতেই আবার লালমনিরহাট চলে আসবে বুড়িমারী এক্সপ্রেস ডেডিকেটেড ট্রেনটি। বুড়িমারী থেকে লালমনিরহাট যাওয়ার জন্য আগের শাটল ট্রেনই রইলো ঈদ পর্যন্ত এমনটাই জানিয়েছেন রেলওয়ে সূত্র। গত ৩০ মে থেকে ওই ট্রেনটি চালু হলেও ঈদের পর পূর্ণাঙ্গভাবে চালু হবে বুড়িমারী এক্সপ্রেস ডেডিকেটেড ২ ট্রেনটি।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের নামকরণের ওপর ভিত্তি করে ২০২৩ সালে “বুড়িমারী এক্সপ্রেস” নামে একটি ট্রেন চালু হয়। উদ্বোধনের দিন ট্রেনটি বুড়িমারী ত্যাগ করে যাওয়া পরে ট্রেনটি লালমনিরহাট জেলা থেকে চলাচল শুরু করে। বিভিন্ন সময় পাটগ্রাম উপজেলাসহ লালমনিরহাট জেলার বেশ কিছু উপজেলা এই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির জন্য আন্দোলন শুরু করে।
গত ৫ আগস্টের পর এই আন্দোলন আরও জোরালোভাবে ৫ ধাপে রেলপথ ও সড়কপথ অবরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করে। সর্বশেষ আন্দোলনকারীগণ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় যে, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে ঢাকা চলাচল সম্ভব না। তারা বলেন, বুড়িমারী থেকে ঢাকা ও ঢাকা থেকে বুড়িমারী ট্রেনটি চলাচলের জন্য ২৮ ঘন্টার প্রয়োজন। তাই নিয়মিত টাইম মেইনটেইন করে ট্রেনটি চলাচল সম্ভব নয়।
বুড়িমারী থেকে লালমনিরহাট বিশেষ স্পেশাল ট্রেন ডেডিকেটেড শাটল ‘বুড়িমারী এক্সপ্রেস’ ২ নামে একটি বিশেষ স্পেশাল ট্রেন বুড়িমারী লালমনিরহাট চলাচল করবে। চলবে ১৬ জুন পর্যন্ত। ঈদের এই স্পেশাল শাটল টেনটি ১৪ দিনের জন্য। ঈদ উপলক্ষে ৩১মে থেকে ৬ জুন পর্যন্ত ৭ দিন এবং ৮ জুন থেকে ১৩ জুন পর্যন্ত। নিয়মিতভাবে ট্রেনটি চলাচলের আমরা উদ্যোগ নিয়েছে। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা সরাসরি চরাচলের জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন আছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্তৃপক্ষ।