Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদে রংপুর হাইওয়ে পুলিশের সমন্বিত উদ্যোগে যানজট ও পশু পরিবহন নির্বিঘ্নে হচ্ছে

BN DESK
04 September 2026, 12:57 AM পড়তে ১ মিনিট
ঈদে রংপুর হাইওয়ে পুলিশের সমন্বিত উদ্যোগে যানজট ও পশু পরিবহন নির্বিঘ্নে হচ্ছে

রংপুর জেলা প্রতিনিধি : আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বগুড়া-রংপুর-সৈয়দপুর-দশ মাইল বাংলাবান্ধা মহাসড়কটি যানজট মুক্ত এবং অপরাধমুক্ত রাখতে ইতোমধ্যে হাইওয়ে পুলিশের সাতটি থানায় তিন শতাধিক ফোর্স মোতায়েন করা হয়েছে।

এছাড়াও হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট জেলা পুলিশ এবং বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সাথে সমন্বিতভাবে মহাসড়কের যানজট নিরসন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করতে কাজ করছে। গতকাল সোমবার রাতে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি পশ্চিম আবুল কালাম আজাদ রংপুর রিজিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্ট গোবিন্দগঞ্জ বাজার এবং মায়ামনি গোল চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ লোকাল থানার অফিসার ইনচার্জ এবং গোবিন্দগঞ্জের টিআই উপস্থিত ছিলেন।

ডিআইজি আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যে মহাসড়কে গাড়ির এবং পশুবাহী ট্রাকের চাপ বেশ বেড়েছে। হাইওয়ে পুলিশের এবং অন্যান্য বাহিনীর সমন্বিত তৎপরতার কারণে কোথাও খুব একটা যানজট সৃষ্টি হয়নি। তবে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ীতে রাস্তা মেরামতের কারণে সেই এলাকায় একটু ধীরগতিতে যানবাহন চলছে। রংপুর বিভাগে এবারের ঈদ যাত্রা হবে নিরাপদ, যানজটমুক্ত এবং স্বস্তিদায়ক।

হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গুরুত্বপূর্ণ পয়েন্ট গোবিন্দগঞ্জ বাজার, শঠিবাড়ী বাজার, মিঠাপুকুর, পলাশবাড়ি বাজার, পাগলাপীরের বাজার, সৈয়দপুর শুটকির মোড়, ১০ মাইল বাজারসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়ে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। হাইওয়ে পুলিশ এবং সশস্ত্রবাহিনী সমন্বিতভাবে বাসে তল্লাশি এবং মোটরযানের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

পুলিশের সাথে আনসাররা কাজ করবে। এর ফলে মহাসড়কে জন নিরাপত্তার কাজের গতি আরও বৃদ্ধি পাবে। গোবিন্দগঞ্জে এবং পুলিশ সুপারের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গোবিন্দগঞ্জ পয়েন্টে নজরদারি করা হচ্ছে। যাত্রীদের অনলাইনে যে কোনো তথ্য প্রদানের জন্য হাইওয়ে পুলিশের অ্যাপস কেন্দ্রীয়ভাবে চালু করা রয়েছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যাত্রীদেরকে হাইওয়ে পুলিশের অ্যাপস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঈদে রংপুর হাইওয়ে পুলিশের সমন্বিত উদ্যোগে যানজট ও পশু পরিবহন নির্বিঘ্নে হচ্ছে

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার