Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদ যাত্রায় যানজট নিরসনে রংপুরে নিরাপদ সড়ক চাই সংগঠনের সহযোগীতা অব্যাহত

BN DESK
05 September 2026, 03:31 AM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপদ ও যানজটমুক্ত চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে নিরাপদ সড়ক চাই রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার ও আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত রংপুর নগরীর ব্যস্ততম সাতমাথা এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন। ট্রাফিক প্রশাসনের সহযোগিতায় টি.আই গোলাম রব্বানীর তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হয়।

নিরাপদ সড়ক চাই রংপুর জেলা শাখার সভাপতি হাসান ফেরদৌস রাসেল বলেন, রংপুর শহরে যানজট একটি বড় সমস্যা। মাত্র আধা ঘণ্টার মধ্যেই আমরা সাতমাথা এলাকায় যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ সময়ে কোনো যানবাহনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। মানুষের স্বস্তির জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক কামরুল ইমাম, সহ-সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ পলাশ, মোঃ শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক উৎপল সরকার, ক্রীড়া সম্পাদক ইউনুস কবির মিঠু, কার্যকরী সদস্য জসীমউদ্দীন, জয়নুল আবেদীন মিঠু প্রমুখ।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঈদ যাত্রায় যানজট নিরসনে রংপুরে নিরাপদ সড়ক চাই সংগঠনের সহযোগীতা অব্যাহত

B
BN DESK | 27 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার