Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উইকেট নিয়ে হতাশ আফগান কোচ ট্রট

BN DESK
03 September 2026, 06:50 PM পড়তে ১ মিনিট
উইকেট নিয়ে হতাশ আফগান কোচ ট্রট

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার কোন বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

ত্রিনিদাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানেই অলআউট হয় রশিদ খানের দল। প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটিং। বড় হারের পর উইকেট নিয়ে হতাশা প্রকাশ করলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। সেমিফাইনাল হারের পর এক প্রশ্নের জবাবে পিচ নিয়ে হতাশার কথা জানান ট্রট। তিনি বলেন, ‘কিছু বলে আমি নিজেকে সমস্যায় ফেলতে চাই না। এটা এমন পিচ ছিল না, যেটাতে সেমিফাইনালের মতো ম্যাচ আপনি চাইবেন। একটা ফেয়ার প্রতিযোগিতা থাকা উচিত ব্যাট-বলের। আমি বলছি না একেবারে ফ্ল্যাট হবে, যেখানে স্পিন হবে না, সিম মুভমেন্ট হবে না। বলছি, ব্যাটারদের ভীতির কারণ হয় এমন হওয়াও উচিত না। ফুট মুভমেন্ট যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারে এমন হওয়া উচিত। দক্ষতা কাজে লাগানোর উপায় থাকা উচিত।’

পিচ কঠিন হলেও প্রতিপক্ষকে কৃতিত্ব দেন তিনি, ‘দক্ষিণ আফ্রিকা খুব ভালো বল করেছে। পিচকে কাজে লাগিয়েছে। আমাদের মিডল অর্ডার পুরো টুর্নামেন্টেই ভালো করেনি। গুরবাজ আর ইব্রাহিম ছাড়া কেউ রান করছিল না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

উইকেট নিয়ে হতাশ আফগান কোচ ট্রট

B
BN DESK | 27 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার