Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এইচপি’র স্পিন বোলিং কোচ হলেন রাজ্জাক

BN DESK
03 September 2026, 11:20 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের স্পিন বোলিং কোচ হয়েছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আগামী এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি হয়েছে বিসিবি’র। বোর্ডের এক সূত্র এই তথ্য জানিয়েছে।

বিসিবি’র পাইপলাইনখ্যাত হাই পারফরম্যান্স ইউনিট আগামী এক বছরে দেশ ও দেশের বাইরে কয়েকটি টুর্নামেন্ট খেলবে। সেসব সিরিজের জন্য এই ইউনিটের কোচিং প্যানেলকে ঢেলে সাজাচ্ছে বিসিবি। সেই পরিকল্পনায় এবার রাজ্জাককেও অন্তুর্ভুক্ত করল তামিম ইকবালের বোর্ড। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা আব্দুর রাজ্জাককে এবার এইচপি’র স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে এইচপি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দিলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি ছাড়াও এইচপি ইউনিটের কোচ হিসেবে থাকছেন-সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়েররা। আগামী মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন রাজ্জাক-সালাউদ্দিনরা।
২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর বিসিবি’র নির্বাচক প্যানেলে দায়িত্ব পান রাজ্জাক। চার বছর কাজের পর বিসিবি’র গত নির্বাচনের আগে পদত্যাগ করে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে নির্বাচন করেন তিনি। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ৬ মাস না পেরোতেই সেই বোর্ড ভেঙে যায়। 

আগামী ১ জুন শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প। ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। এরপর ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চার দিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। হোম সিরিজের পর জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে। এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে বাংলাদেশ এইচপি। এবারও সেখানে টপএন্ড টি-টোয়েন্টির পরে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর কথা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এইচপি’র স্পিন বোলিং কোচ হলেন রাজ্জাক

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার