Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একদিনে ৯৪৩ শিশুকে ক্রিকেট শিখিয়ে বিশ্ব রেকর্ড

BN DESK
05 October 2025, 01:27 PM পড়তে ১ মিনিট
একদিনে ৯৪৩ শিশুকে ক্রিকেট শিখিয়ে বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড, আর লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে বলা হয় ক্রিকেটের তীর্থস্থান। ঠিক সেই ঐতিহাসিক ভেন্যুতেই এবার সৃষ্টি হলো নতুন ইতিহাস। এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক শিশুকে ক্রিকেট শেখানোর বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ডের দাতব্য সংস্থা ‘চান্স টু শাইন’।

মঙ্গলবার (২৪ জুন) ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৫টি স্কুলের ৯৪৩ শিশু একসঙ্গে ক্রিকেট পাঠ গ্রহণ করে। শিশুদের এই অংশগ্রহণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায় আয়োজক সংস্থা। লর্ডসে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে শিশুদের ক্রিকেট শেখানোর পাশাপাশি ছিল অনুপ্রেরণামূলক এক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শকও। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন বিবিসি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘গ্ল্যাডিয়েটর্স’-এর তারকা ফিউরি। তিনি নিজেও ছিলেন এ আয়োজনের অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা। শিশুদের অংশগ্রহণ যাচাই করে তারা নিশ্চিত করেন, এটিই বিশ্বে এক দিনে সবচেয়ে বড় ক্রিকেট প্রশিক্ষণ আয়োজন। শেষে আয়োজকদের হাতে রেকর্ডের স্বীকৃতি স্বরূপ আনুষ্ঠানিক সনদও তুলে দেওয়া হয়। 
২০২২ সালে বার্মিংহামে ৬৪৫ শিশুকে এক দিনে ক্রিকেট শেখানোর মধ্য দিয়ে তৈরি হয়েছিল পুরোনো রেকর্ড। এবার সেই সংখ্যা ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে চান্স টু শাইন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

একদিনে ৯৪৩ শিশুকে ক্রিকেট শিখিয়ে বিশ্ব রেকর্ড

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার