Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

BN DESK
03 September 2026, 10:45 AM পড়তে ১ মিনিট

শুরুতেই একের পর এক ওয়াইড করলেন নিউজিল্যান্ডের বোলাররা। সফরকারী বোলারদের কল্যাণে বাংলাদেশের শুরুটা ভালো হচ্ছিল। কিন্তু নাথান স্মিথের এক ওভারে টানা দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল।

৩ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২১ রান। এর মধ্যে ১২ রানই অতিরিক্ত; ১১ ওয়াইডের পাশাপাশি একটি নো বল। চতুর্থ ওভারে বাংলাদেশের ব্যাটিং লাইনে জোড়া আঘাত হানেন স্মিথ। সে ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তকে ফেরান এই পেসার।

দুজনই ফিরেছেন বোল্ড হয়ে। প্রথমে আউট হওয়া তামিম করেন মাত্র ২ রান। শান্ত তো রানের খাতাই খুলতে পারেননি। গোল্ডেন ডাক মেরে ফেরেন এই বাঁ হাতি ব্যাটার। ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশ ধাক্কাটা খেতে পারত আরও একটু আগেই। ইনিংসের শুরুতেই নতুন জীবন পান একাদশে জায়গা পাঁকা করার লড়াইয়ে থাকা সাইফ। স্মিথের করা ইনিংসের দ্বিতীয় ওভারে খোঁচা মারেন এই ওপেনার। বল চলে যায় স্লিপে দাঁড়ানো হেনরি নিকোলসের হাতে। কিন্তু বল তালুবন্দী করতে পারেননি তিনি। সাইফ তখন ১ রানে ব্যাট করছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

B
BN DESK | 17 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার