Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক পরিবর্তন নিয়ে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

BN DESK
03 September 2026, 11:43 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। মুস্তাফিজুর রহমানের জায়গায় আজ খেলছেন শরিফুল ইসলাম। 

টস শেষে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আমরা আগে বোলিং করব। প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো করেছে, বিশেষ করে প্রথম ১০ ওভারে উইকেট নিতে পেরেছিল। একাদশে একটি পরিবর্তন আছে। মুস্তাফিজুর রহমান (ফিজ) আজ খেলছেন না।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এক পরিবর্তন নিয়ে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 09 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার