Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব!

BN DESK
03 September 2026, 09:14 PM পড়তে ১ মিনিট
এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব!

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছেন সাকিব। গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া এই পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও জানা গেছে, এই পরীক্ষায় পাশ করতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। 

ক্যারিয়ারের শেষ লগ্নে প্রায় দাঁড়িয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হয়েছে। দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারায় তিনি এখন কেবল ব্যাটার হিসেবে খেলতে পারবেন। কেননা আইসিসি’র নিয়ম অনুযায়ী, পরপর দুটি পরীক্ষায় কোনও বোলারের অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে সেই বোলার পরের এক বছর কোনও পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারবেন না। যদিও সাকিবকে ত্রুটিমুক্ত করতে বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই সাকিব বিপাকে পড়েন। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর আইসিসি অনুমোদিত বোলিং অ্যাকশন পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও সাকিব উত্তীর্ণ হতে পারেননি। তারপর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে আবার সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানেও তার অ্যাকশন বৈধতা পায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব!

B
BN DESK | 09 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার