Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক ম্যাচে ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রাজা

BN DESK
09 September 2026, 07:07 AM পড়তে ১ মিনিট
এক ম্যাচে ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রাজা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে ইতিহাসগড়া বোলিং করলেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আজ সোমবার (৬ মে) ২৩ রানে একাই ৮ উইকেট শিকার করেন এই বোলার।

৫০ ওভারের ম্যাচে যে কোনো পর্যায়েই দেশের সেরা বোলিংয়ের রেকর্ড এটি। রাজার আগে এই পর্যায়ে দেশের সেরা বোলিং ফিগার ছিল ইয়াসিন আরাফাতের। ২০১৮ সালে আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের হয়ে খেলা এই পেসার।

বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে ৮ উইকেট শিকারের ঘটনা এই দুটি-ই। ৭ উইকেট আছে আব্দুর রাজ্জাক, আবু হায়দার রনি এবং সাকলাইন সজিবের। আর লিস্ট 'এ' ক্রিকেটে বিশ্বরেকর্ড বোলিং ফিগার ১০ রানে ৮ উইকেট। ২০১৮ সালে রাজস্থানের বিপক্ষে ঝাড়খন্ডের হয়ে এই বোলিং ফিগারের জন্ম দেন ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এক ম্যাচে ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রাজা

B
BN DESK | 06 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার