Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এটকিনসনের ৫ উইকেট, ২২৪ রানে অলআউট ভারত

BN DESK
10 October 2025, 03:04 AM পড়তে ১ মিনিট
এটকিনসনের ৫ উইকেট, ২২৪ রানে অলআউট ভারত

ওভালে সিরিজ নির্ধারণী টেস্টে প্রথম ইনিংসে ভালো পুঁজি গড়তে পারেনি ভারত। ডানহাতি পেসার গুস এটকিনসনের তোপে ২২৪ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস। এটকিনসন নিয়েছেন ৫ উইকেট।

৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা ভারত আর ২০ রান যোগ করেই অলআউট হয়ে গেছে। দিনের দ্বিতীয় ওভারে জস টাঙয়ের বলে হাফসেঞ্চুরিয়ান করুন নায়ার (৫৭) ফিরে যান এলবিডব্লিউ হয়ে।

এরপর গুস এটকিনসন লেজটা ছেঁটে দিতে বেশি সময় নেননি। বাকি ৩ উইকেটই শিকার করেন তিনি। ওয়াশিংটন সুন্দর আউট হন ২৬ করে। মোহাম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণ রানের খাতাই খুলতে পারেননি।

সবমিলিয়ে ৩৩ রানে ৫ উইকেট এটকিনসনের। আরেক পেসার জশ টাঙয়ের শিকার ৫৭ রানে ৩ উইকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এটকিনসনের ৫ উইকেট, ২২৪ রানে অলআউট ভারত

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার