Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনসিপি নেতা আখতার হোসেন সকালে তার মাকে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন

BN DESK
12 February 2026, 04:21 PM পড়তে ১ মিনিট

রংপুর প্রতিনিধি : রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সকালে তার মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তার মা রোকেয়া বেগম। তবে আখতার হোসেন নিজে ঢাকার ভোটার হওয়ায় এই আসনে ভোট দিতে পারেননি।

ছেলের প্রতীক শাপলা কলি মার্কায় ভোট দিয়ে রোকেয়া বেগম বলেন, দোয়া করি দিছি। শাপলা কলি মার্কায় ভোট দিছি। আল্লাহ রহম করুক, বাবা যেন জয়লাভ করে। মাকে কেন্দ্রে নিয়ে আসা প্রসঙ্গে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, একজন সন্তান হিসেবে আমার মা আমাকে ভোট দিচ্ছেন, এই দৃশ্য দেখা আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আশা করছি, রংপুরের মানুষ সব বাধা উপেক্ষা করে শাপলা কলি প্রতীকেই ভোট দেবেন এবং শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হবো।

ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন অভিযোগ করেন, শাপলা কলি ও দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বুলবুল আহমদ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৫২ জন। এরমধ্যে নারী ভোটার ১ হাজার ৯৮৪ এবং পুরুষ ভোটার ১ হাজার ৭৬৪ জন। 

 

এলাকা: রংপুর কাউনিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

এনসিপি নেতা আখতার হোসেন সকালে তার মাকে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার