Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের

BN DESK
03 September 2026, 09:03 PM পড়তে ১ মিনিট
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের

কুয়াশায় মোড়ানো শীতের দুপুরে মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন উসমান খান। চট্টগ্রাম কিংসের এই ব্যাটারের হাত ধরে প্রথম সেঞ্চুরির দেখা পেল চলতি বিপিএল। ১১ চার ও ৫ ছক্কার মারে ৪৮ বলে শতরান পূর্ণ করেছেন তিনি। বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয় শতকের দেখা পেলেন পাকিস্তানের এই ব্যাটার। 

উসমানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে চট্টলার ফ্র্যাঞ্চাইজি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাট করতে নেমে ১৬ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১৮৪ রান তুলেছে চট্টগ্রাম। 

২০২৩ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উসমান খান। আজ চিটাগাং কিংসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের

B
BN DESK | 03 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার