Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার নবাবগঞ্জে আমন চাষের লক্ষ্যমাত্রা ২১ হাজার হেক্টর জমি

BN DESK
10 October 2025, 12:41 PM পড়তে ১ মিনিট
এবার নবাবগঞ্জে আমন চাষের লক্ষ্যমাত্রা ২১ হাজার হেক্টর জমি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : চলতি আমন মৌসুমে শস্য ভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৭২৫ হেক্টর জমি নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে ১ হাজার ৯১০ হেক্টর জমিতে হাইব্রিড জাত এবং ১৯ হাজার ৮১৫ হেক্টর জমিতে উফশীজাত আমন চাষাবাদ হবে।

মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে সেচের মাধ্যমে রোপণ কাজ চললেও শেষের দিকে কাঙ্খিত বৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবে জমি রোপণ করছে চাষিরা। ইতোমধ্যে রোপণ কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। কৃষি বিভাগের তথ্যানুযায়ী গতকাল রোববার পর্যন্ত ৯০ শতাংশ রোপণ কাজ সম্পন্ন হয়েছে।

রাসায়নিক সার বিতরণে কোন প্রকার অনিয়ম যেন না হয় সে ব্যাপারে ডিলাদের প্রতি রয়েছে সংশ্লিষ্ট বিভাগের কঠোর নজরদারী। গতমাসে সার বিতরণে অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জন ডিলারের জরিমানা করা হয়েছে।

কৃষি দপ্তর সূত্রে জানা যায়, এবারে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উফশী হেক্টর প্রতি ৩.৪ মেট্রিক টন চাল আর হাইব্রিড হেক্টর প্রতি ৪.১ মেট্রিক টন চাল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

এবার নবাবগঞ্জে আমন চাষের লক্ষ্যমাত্রা ২১ হাজার হেক্টর জমি

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার