Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার সিলেট মাতাবে বিপিএল মিউজিক ফেস্ট

BN DESK
03 September 2026, 08:54 PM পড়তে ১ মিনিট
এবার সিলেট মাতাবে বিপিএল মিউজিক ফেস্ট

স্পোর্টস ডেস্ক : ঢাকায় বিপিএল’র মিউজিক ফেস্ট মাতিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এবার সিলেটের দর্শকদের জন্য থাকছে ভিন্ন আকর্ষণ। সিলেটে বিপিএল’র মাঠ মাতাবেন দেশের রক মিউজিকের কিংবদন্তি নগরবাউলখ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবর।

মিরপুরে রাহাত ফতেহ আলী খানের আগে স্টেজ মাতিয়েছেন রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। সিলেটেও মুজা ও সঞ্জয় থাকছেন। জেফারের বদলে নারী সঙ্গীতশিল্পী হিসেবে দেখা যাবে তোশিবাকে। আগামীকাল ২৫ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে বসবে মিউজিক্যাল এই আসর। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রীক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

সিলেটে এই কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। এই টাকায় দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। টিকিট পাওয়া যাবে সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথে। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এবার সিলেট মাতাবে বিপিএল মিউজিক ফেস্ট

B
BN DESK | 24 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার