Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার হাসপাতালে আম্পায়ার সোহেল 

BN DESK
03 September 2026, 08:31 PM পড়তে ১ মিনিট
এবার হাসপাতালে আম্পায়ার সোহেল 

স্পোর্টস ডেস্ক : ডিপিএলে একের পর এক শারীরিক অসুস্থতার ঘটনা যেন চিন্তার ভাঁজ ফেলছে আয়োজকদের কপালে। ক’দিন আগেই মাঠে হঠাৎ অসুস্থ হন তামিম ইকবাল। এবার একই রকম পরিস্থিতির শিকার হলেন অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল।

বিকেএসপি’র ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল গাজী সোহেলের। তবে ম্যাচ শুরুর আগে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবি’র এক কর্মকর্তা, যিনি ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত ছিলেন, তিনি নিশ্চিত করেন যে, আম্পায়ার সোহেল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই শরীরে অস্বস্তি শুরু হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তার জন্য বিকেএসপি’র হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডিপিএল’র সমন্বয়ক সাব্বির আহমেদ রুবেল জানান, সোহেলের রক্তচাপ বেশ বেড়ে গিয়েছিল এবং পালস রেটও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। যদিও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত, তবে তাকে বিশ্রামে রাখা হয়েছে। ম্যাচটি এখন রিজার্ভ আম্পায়ারের তত্ত্বাবধানে চলছে। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে দু’জন গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন অসুস্থতা ক্রিকেট অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। আবহাওয়া, চাপ কিংবা অন্যান্য কারণ-সব কিছু এখন আলোচনার কেন্দ্রে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এবার হাসপাতালে আম্পায়ার সোহেল 

B
BN DESK | 09 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার