Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখার ঘোষণা এনসিপি প্রার্থীর

BN DESK
09 February 2026, 11:09 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য (ঐক্যবদ্ধ বাংলাদেশ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ।

সভায় ড. আতিক মুজাহিদ আসন্ন নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতকরণসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আপনারা যেন যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এজন্য আমি কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টানিয়ে রাখবো।’

মতবিনিময় সভায় জেলা এনসিপি কমিটির আহবায়ক মো: মুকুল মিয়া, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী শাহাজালাল সবুজসহ বিভিন্ন নেতাকর্মী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাটির আয়োজন করে ঐক্যবদ্ধ বাংলাদেশ।

এলাকা: নীলফামারী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখার ঘোষণা এনসিপি প্রার্থীর

B
BN DESK | 09 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার