Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এলিমিনেটর ম্যাচে মাত্র ৮৫ রানে অলআউট রংপুর

BN DESK
03 September 2026, 10:47 PM পড়তে ১ মিনিট
এলিমিনেটর ম্যাচে মাত্র ৮৫ রানে অলআউট রংপুর

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। তবে এরপরই দলটির ছন্দপতন ঘটে। টানা চার ম্যাচ হারার পর শক্তি বাড়াতে দলে নিয়েছিল টি-টোয়েন্টির দুই বিধ্বংসী ক্রিকেটার আন্দ্রে রাসেল ও টিম ডেভিডকে। তবে তাদের নিয়েও ভাগ্য পরিবর্তন হলো না, বাঁচা-মরার এলিমিনেটর ম্যাচে মাত্র ৮৫ রানে অলআাউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল রংপুর।

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে রীতিমতো চোখে শর্ষে ফুল দেখেছে রংপুরের ব্যাটাররা। ০ রানে সৌম্যর রান আউট দিয়ে শুরু এরপর মেহেদী মিরাজ ও নাসুমের ঘূর্ণিতে রংপুরের ব্যাটারদের খালি আসা-যাওয়ার মিছিল হয়েছে। একসময় মনে হচ্ছিল বিপিএল ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জা নিজেদের করে নিচ্ছে রংপুর। তবে শেষ ব্যাটার আকিব জাভেদের কারণে সে লজ্জা থেকে রেহাই পেয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এলিমিনেটর ম্যাচে মাত্র ৮৫ রানে অলআউট রংপুর

B
BN DESK | 03 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার