Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওয়ানডে অভিষেকেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রিটজকে

BN DESK
03 September 2026, 10:26 PM পড়তে ১ মিনিট
ওয়ানডে অভিষেকেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রিটজকে

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করার কীর্তি আছে অনেক ব্যাটারের। কিন্ত দেড়শ’ রানের ইনিংস নেই কারোরই। আজ সেটি করে দেখালেন দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত ওপেনার ম্যাথিউ ব্রিটজকে।

ওয়ানডে অভিষেকেই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী ব্যাটার ব্রিটজকে। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ১৪৮ বলে খেলেছেন ১৫০ রানের ইনিংস। ওয়ানডে অভিষেকে এতদিন সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৪৮ রানের। ৪৭ বছর আগে নিজের অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেজমন্ড হেইন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড করেছিলেন। ওয়ানডে অভিষেকে এতদিন পর্যন্ত সেটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ৪৭ বছর পর আজ সেই রেকর্ড ছাড়িয়ে যান প্রোটিয়া ব্যাটার। 

ম্যাথিউ ব্রিটজকে ও হেইন্সের পর অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড আছে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ (১২৭ রান-প্রতিপক্ষ আয়ারল্যান্ড), দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম (১২৪ রান-প্রতিপক্ষ জিম্বাবুয়ে) ও হংকংয়ের মার্ক চ্যাপম্যানের (১২৪ রান-প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত)। 

ব্রিটজকে ওপেনিংয়ে নেমে প্রথম ৬৮ বলে করেছেন ফিফটি। ১০০ তে পৌঁছুতে খেলেছেন ১২৮ বল। কিন্তু পরের ৫০ করতে খেলেছেন মাত্র ১৯ বল। ১৪৭ বলে ১৫০ করেই নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। ১১ চার এবং ৫ ছক্কায় নিজের রেকর্ডগড়া ইনিংস সাজিয়েছেন তিনি। অবশ্য দেড়শ’ পূরণের পরেই আউট হয়েছেন তিনি। ম্যাট হেনরির ব্যাক অব দ্য লেন্থ বলে মিডঅফে মিচেল ব্রেসওয়েলকে দিয়েছেন ক্যাচ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ওয়ানডে অভিষেকেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রিটজকে

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার