Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওয়ানডে দলে ডাক পেলেন জাহানারাসহ চারজন

BN DESK
03 September 2026, 08:05 PM পড়তে ১ মিনিট
ওয়ানডে দলে ডাক পেলেন জাহানারাসহ চারজন

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ সামনে রেখে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় পর ওয়ানডে দলেও সুযোগ পেলেন পেসার জাহানারা আলম। ১৫ সদস্যের দলে নতুন মুখ তাজ নাহার। এছাড়াও দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও স্পিনার সানজিদা আক্তার মেঘলা।

সোমবার (১৭ নভেম্বরে) রাতে বিসিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা। তবে এদের অনেকেই আবার সুযোগ পেয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে। লম্বা সময় পর স্ট্যান্ডবাই হিসেবে আছেন জান্নাতুল সুমনাও। অস্ট্রেলিয়াতে অনেক বছর ক্রিকেট খেলার পর সম্প্রতি দেশে এসে প্রিমিয়ার লিগেও খেলেন তিনি।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ওয়ানডে দলে ডাক পেলেন জাহানারাসহ চারজন

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার