Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র, নজরকাড়া হাসান মুরাদ

BN DESK
03 September 2026, 08:07 PM পড়তে ১ মিনিট
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র, নজরকাড়া হাসান মুরাদ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। ম্যাচে ফল না এলেও প্রস্তুতিটা মোটামুটি ভালোই হয়েছে বাংলাদেশের। শেষদিনে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ৭৩.২ ওভারে ২৫৩ রানে অলআউট হয়েছিল। মুমিনুল হক ৩১, শাহাদাত হোসেন দিপু ২৫, লিটন দাস ৩১, জাকের আলি অনিক ৪৮ আর মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪১ রান। জবাবে ২৭.৪ ওভারে ৯ উইকেটে ৮৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ২৫.৪ ওভার। এরই মধ্যে হ্যাটট্রিক করেন হাসান মুরাদ, দেন মাত্র ১ রান। হাসান মাহমুদ আর তাসকিন আহমেদ নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৭৩.২ ওভারে ২৫৩ (মাহমুদুল ৮, জাকির ১৫, মুমিনুল ৩১, শাহাদাত ২৫, লিটন ৩১, জাকের ৪৮, মাহিদুল ৪১, মিরাজ ১১, তাইজুল ১৫*, হাসান ০, তাসকিন ৭)।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২৭.৪ ওভারে ৮৭/৯ (মেরিয়ুস ২৩, গ্রিভস ২০, বেকফোর্ড ১৯; হাসান মাহমুদ ২/১৫, নাহিদ রানা ০/২৮, তাসকিন ২/২১, শরীফুল ১/১২, তাইজুল ০/৪, হাসান মুরাদ ৩/১, মিরাজ ১/০)।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র, নজরকাড়া হাসান মুরাদ

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার