Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওয়েস্ট ইন্ডিজ সফরে অনিশ্চিত মুশফিক

BN DESK
03 September 2026, 11:39 PM পড়তে ১ মিনিট
ওয়েস্ট ইন্ডিজ সফরে অনিশ্চিত মুশফিক

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের পর ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিকুর রহিম। আঙুলের হাড়ের চোট পুরোপুরি ভালো হতে সময় লাগায় বিসিবির মেডিকেল বিভাগ ছাড়পত্র দেবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা জাতীয় দল নির্বাচক প্যানেল ও মুশফিকের ওপর ছেড়ে দেবে। 

সাধারণত হাড়ের চিড় জোড়া লাগতে তিন সপ্তাহ সময় লাগে। মেডিকেল প্রটোকল অনুযায়ী, পুনর্বাসনের সময় নির্ধারণ করা হয় দুই সপ্তাহ। সে হিসাবে মুশফিককে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাটিং অনুশীলনেরও বিষয় আছে। বিসিবি ও জাতীয় দল নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝুঁকি নিয়ে মুশফিকের ওয়ানডে সিরিজ খেলা হবে না। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সফরে অনিশ্চিত মুশফিক

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার