Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলম্বো টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

BN DESK
31 August 2026, 08:40 PM পড়তে ১ মিনিট
কলম্বো টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: কলম্বোতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গলে টেস্ট ড্র করে এবার সিরিজ জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামছে টাইগাররা।কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ বুধবার (২৫ জুন) সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টসের সময় শান্ত জানান, ‘জাকের আলীর জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ চোটের কারণে খেলতে পারছেন না।’

সুস্থ হয়ে একাদশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে গলে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। জাকের আলীর জায়গায় দ্বিতীয় টেস্টে ফিরলেন মিরাজ। ইনজুরির কারণে হাসান মাহমুদ একাদশে না থাকায় দলে ফিরেছেন এবাদত হোসেন।শ্রীলঙ্কার হয়ে অলরাউন্ডার সোনাল দিনুশার অভিষেক হল কলম্বো টেস্ট দিয়ে।   

বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নাহিদ রানা।

শ্রীলঙ্কার একাদশ

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কলম্বো টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার