Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

BN DESK
10 October 2025, 02:08 PM পড়তে ১ মিনিট
কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় আজ সোমবার (২৩ জুন) দেশটির রাজধানী দোহায় অবস্থিত ঘাঁটিতে এ হামলা হয়।

ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করেছে। এর কিছুক্ষণ আগেই এক পশ্চিমা কূটনীতিক জানান, উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটির ওপর ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়া গেছে, দুপুর থেকেই এ হুমকি পাওয়া যাচ্ছিল।

হুমকির খবরের পর পর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার সরকার। এর আগে, কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা হিসেবে ‘অত্যধিক সাবধানতা অবলম্বন’করে ঘরের ভেতর অবস্থান করার পরামর্শ দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার