Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেতা 

BN DESK
10 October 2025, 11:40 AM পড়তে ১ মিনিট
কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেতা 

নিউজ ডেস্ক:    কাতার থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মো. ওমর ফারুক লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) সকালে কাতার থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন চেকিংয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ইমিগ্রেশন পুলিশ বিষয়টি কিশোরগঞ্জ সদর মডেল থানায় জানালে সন্ধ্যায় পুলিশের একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ওমর ফারুক লিটন কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তাকে কিশোরগঞ্জে নিয়ে আসা হয়েছে। পরে মঙ্গলবার (৩ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

তার বিরুদ্ধে কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনের সময় হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ এবং হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। যাতে তিনি ১ নম্বর আসামি।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার মোড়ে ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে।

বাদী আফসানা আক্তার মীম, যিনি নিজেও আন্দোলনে ছিলেন। মামলায় তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক লিটনের নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জন অস্ত্রধারী হামলা চালায়।

এজাহারে নাম উল্লেখ করা ৯ আসামির মধ্যে ওমর ফারুক লিটন ছাড়াও রয়েছেন চন্দন বর্মণ, জহিরুল ইসলাম সুমন, চপল বর্মণ, জয়নাল, মিলন মিয়া, বাক্কার মেম্বার, মানিক মিয়া এবং যুবলীগ নেতা ফারুক ভূঁইয়া। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০–২০০ জনকে আসামি করা হয়।


এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের বার্তার পরিপ্রেক্ষিতে আমরা পিসি বিয়ার চেক করে দেখি তার নামে একটি মামলা রয়েছে। পরে আমাদের টিম গিয়ে রাতে তাকে নিয়ে আসে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেতা 

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার