Logo
ট্রেন্ডিং: চার বছর পর ১৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে মুস্তাফিজ হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সমানভাবে করতে হবে : নাহিদ ইসলাম বাঁচানো গেল না দগ্ধ শিক্ষার্থী মাহতাবকেও, মৃত্যু বেড়ে ৩০

কাপ্তাইয়ে পাঁচ ইউনিটের মধ্যে একটিতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন 

BN DESK
23 April 2026, 09:36 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন আরও হ্রাস পেয়েছে। হ্রদে পানিস্বল্পতার কারণে বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধু একটিতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর এই একটি ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই কেন্দ্রে পাঁচটি ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় ২৪২ মেগাওয়াট।

বর্তমানে রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে ৮৩.৮০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও বুধবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৭৭. ৪৭ এমএসএল।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর দিন দিন কমতে থাকে। আর পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বুধবার সকাল ৯টা পর্যন্ত শুধু ২নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বিগত সপ্তাহগুলোতে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হতো। কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত কমতে থাকায় মঙ্গলবার থেকে শুধু একটি করে ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যতদিন বৃষ্টি হবে না, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কাপ্তাইয়ে পাঁচ ইউনিটের মধ্যে একটিতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন 

B
BN DESK | 23 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার