Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাল প্রথম টেস্টের আগে জ্বরে আক্রান্ত মিরাজ!

BN DESK
10 October 2025, 06:44 AM পড়তে ১ মিনিট
কাল প্রথম টেস্টের আগে জ্বরে আক্রান্ত মিরাজ!

স্পোর্টস ডেস্ক : আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বৈরথ। সিরিজ শুরুর আগে আজ (সোমবার) গলে সংবাদ সম্মেলনে আসেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে জানতে চাওয়া হয় জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজের সবশেষ অবস্থা নিয়ে।

জবাবে টাইগার অধিনায়ক শান্ত জানান, ‘আগের থেকে ভালো আছেন তিনি। এখনো পর্যবেক্ষণে রয়েছেন।’ ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত টাইগার অলরাউন্ডারের জন্য অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। এর আগে মিরাজকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন টাইগার কোচ ফিল সিমন্সও। তার আশা, দ্রুতই সেরে উঠবেন মিরাজ। শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সুখস্মৃতি রয়েছে। এ বিষয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ নতুনভাবে শুরু করতে হয়। অতীতে আমাদের ভালো স্মৃতি রয়েছে আমার মুশফিক ভাই বা লিটনের যে স্মৃতির কথা বললেন। হ্যাঁ অবশ্যই ওটা কাজে দেবে। আমি বিশ্বাস করি আমরা যারা ওপরের দিকে ব্যাট করি আমরা একটা ভালো শুরু দিতে পারব।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কাল প্রথম টেস্টের আগে জ্বরে আক্রান্ত মিরাজ!

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার