Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জের ইটনায় রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 05:00 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জের ইটনায় রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জে উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশের রাস্তা থেকে রতন মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রতন মিয়া উপজেলা সদরের পাথারহাটি গ্রামের মোহাম্মদ আলী ওরফে আক্কু মিয়ার ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল জানান, আজ (মঙ্গলবার) সকালে রাস্তার পাশে রতন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে, নিহতের স্বজনরা থানায় এসে বলে যে, রতন মিয়া বিগত তিন বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিল। রাতে প্রায়ই বাড়ি ফিরতো না রতন মিয়া। গতরাতেও বাড়িতে ফিরেনি, সকালে রাস্তার পাশে মরদেহ পাওয়া গেছে। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। 


এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কিশোরগঞ্জের ইটনায় রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার