Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে জমির বিরোধরে জেরে একজনের মৃত্যু, আটক ৫

BN DESK
09 October 2025, 01:30 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে জমির বিরোধরে জেরে একজনের মৃত্যু, আটক ৫

নিউজ ডেস্ক:     কিশোরগঞ্জে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। হত্যায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

নিহত শরিফুল ইসলাম (৩৫) মহিনন্দ ইউনিয়নের আগপাড়া গ্রামের মজলু মিয়ার ছেলে। তিনি মহিনন্দ বাজারে একটি চুল কাটার সেলুন পরিচালনা করতেন।


আহতরা হলেন- এখলাস মিয়া, রাজন, ইদ্রিস মিয়া, আফসর আলী ও তানিয়া সুবর্ণা।


ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মাইজপাড়া গ্রামের আব্দুর রাশিদের ছেলে এখলাস মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল একই এলাকার আবু সালেহ ও তার স্বজনদের। গতকাল বিকেলে এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে ইফতারের পর প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এখলাস মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় এখলাস মিয়া, তার ফুফাতো ভাই শরিফুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


এলাকাবাসী জানান, শরিফুল ইসলাম তার মামার বাড়িতে ইফতারের দাওয়াত খেতে যান। সেখান তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। আহতদের মধ্যে পাঁচ জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কিশোরগঞ্জে জমির বিরোধরে জেরে একজনের মৃত্যু, আটক ৫

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার