Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে ভারা বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

BN DESK
10 October 2025, 10:52 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে ভারা বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় একটি ভাড়া বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা আবদুল হামিদের ছেলে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানান, গতকাল (সোমবার) দুপুরে সর্বশেষ মা ও স্ত্রীর সাথে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা কিশোরগঞ্জের পুলিশকে ঘটনাটি জানায়। তিনি ঈদের ছুটিতে স্ত্রী ও তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সাতদিন পর স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে আবারও কর্মস্থলে ফেরেন। কিন্তু কেন এমনটা হলো কিছুই বলতে পারছেন না তিনি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তারা বলেন, “পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পারি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ। তখন আমরা তার ভাড়া বাসায় যাই। সেখানে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমিনুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

কিশোরগঞ্জে ভারা বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার